প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য নির্দেশাবলী

আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার, পরীক্ষার্থীর জন্য সাধারণ নির্দেশাবলী। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য এই প্রবেশপত্র এবং জাতীয় পরিচয় পত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। সকাল ৮:৩০ টায় প্রার্থীকে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা সমাপ্ত না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করতে পারবেন না। সকাল ৯:৩০ টায় পরীক্ষা কেন্দ্রের সকল প্রবেশপথ বন্ধ করে দেয়া হবে এবং পরীক্ষার হলে ওএমআর শীট বিতরণ করা হবে। প্রবেশপত্র ব্যতিরেকে কোন পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না। পরীক্ষা কেন্দ্রে কোন বই, উত্তরপত্র, নোট বা অন্য কোন কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটিব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়ি জাতীয় বস্তু, ইলেকট্রনিক্স হাত ঘড়ি বা যে কোন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস, যোগাযোগ যন্ত্র বা এই জাতীয় বস্তু সঙ্গে নিয়ে প্রবেশ করতে দেয়া হবে না।

জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) ব্যতীত কোন প্রকারের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা অন্যকোন কার্ড সঙ্গে আনা যাবে না। যদি কোন পরীক্ষার্থী উল্লিখিত দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তবে তাকে তাৎক্ষণিক বহিষ্কারসহ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে অবস্থানকালে অবশ্যই উভয় কান উন্মুক্ত রাখতে হবে। আবেদনপত্রে পরীক্ষার্থীর প্রদত্ত ছবি হাজিরা শীটে থাকবে এবং ইনভিজিলেটর এই ছবি দিয়ে পরীক্ষার্থীকে যাচাই করবেন। ভুয়া পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনপত্রে প্রার্থীর দেয়া স্বাক্ষরের সাথে পরীক্ষার হাজিরা সীটে এবং ওএমআর শীটে প্রদত্ত স্বাক্ষরসহ সকল তথ্যে মিল থাকতে হবে। পরীক্ষার্থীকে উত্তরপত্রে অবশ্যই কালো বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।

 

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য নির্দেশাবলী

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ২য় ধাপের ফলাফল ২০২২

www dpe gov bd result 2026 pdf

primary exam result 2022 pdf download, www.dpe.gov.bd notice board 2022, dpe gov bd result pdf …