অর্থ মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ প্রাথমিক বাছাই পরীক্ষা গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অফিস সহায়ক, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব কোষ) এবং সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদে নিয়োগের নিমিত্ত প্রাথমিক বাছাই পরীক্ষা আগামী ৩০ মার্চ তারিখ, শনিবার সকাল ১০.০০ ঘটিকা হতে ১১.০০ ঘটিকায় (ক) বিএএফ শাহিন কলেজ ঢাকা, (শহিদ জাহাঙ্গীর গেইট), ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা (খ) বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি, শের-ই-বাংলা নগর, ঢাকা এবং (গ) সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ, গজনবী রোড, কলেজ গেইট, মোহাম্মদপুর, ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেড হতে প্রার্থীদের নিকট এসএমএস প্রেরণ করা হয়েছে। পরীক্ষার প্রবেশ পত্র টেলিটক বাংলাদেশ লিমিটেডের নির্ধারিত লিংকের মাধ্যমে ডাউনলোড করা যাবে। প্রবেশ পত্রে উল্লিখিত অনুসরণীয় নির্দেশাবলী অনুসরণপূর্বক পরীক্ষায় অংশ গ্রহণ করার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে।
আরও পড়ুনঃ
Admit Card: http://erd.teletalk.com.bd
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ পরীক্ষার সময়সূচি ২০২৪

Economic Relations Division Exam Date 2024

Campustimesbd.com Jobs and Education news update regularly.
