NTRCA নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের বেতন ও সুযোগ সুবিধা | স্কুল-কলেজ শিক্ষকদের বেতন কত?

নিবন্ধন (NTRCA) কর্তৃক নিয়োগ পেলে কত টাকা বেতন এবং সুযোগ-সুবিধা পাবেন। NTRCA কর্তৃক নিয়োগ প্রাপ্তদের বেতন ও সুযোগ সুবিধা নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। NTRCA – Non-Government Teachers Registration & Certification Authority. সহকারী শিক্ষকদের বেতন এত কম কেনো? কর্তৃক নিয়োগ প্রাপ্তদের বেতন ও সুযোগ সুবিধা নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

NTRCA নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের বেতন ও সুযোগ সুবিধা

১. লেকচারারঃ কলেজ (নবম গ্রেড)

  • মূল বেতনঃ ২২,০০০/=
  • বাড়ি ভাড়াঃ ১,০০০/=
  • চিকিৎসা ভাতাঃ ৫০০/=
  • সর্বোমোটঃ ২৩,৫০০/=
  • ১০ বছর পরে অ্যাসিসটেন্ট প্রফেসর হলে
  • মূল বেতন ৩৫,০০০/=
  • বাড়িভাড়া ১০০০/=
  • চিকিৎসা ভাতা ৫০০/=
  • সর্বমোট ৩৬,৫০০/=
  • প্রিন্সিপাল হলে
  • বেতন ৫০,০০০/=
  • বাড়িভাড়াঃ ১,০০০/=
  • চিকিৎসা ভাতাঃ ৫০০/=
  • সর্বমোটঃ ৫১,৫০০/=

২. সহকারী শিক্ষকঃ স্কুল (এগারো গ্রেড)

  • মূল বেতনঃ ১২,৫০০/=
  • বাড়ি ভাড়াঃ ১,০০০/=
  • চিকিৎসা ভাতাঃ ৫০০/=
  • সর্বমোটঃ ১৪,০০০/=
  • যদি বিএড ডিগ্রি থাকে তাহলে দশম গ্রেড হবে তার, তখন বেতন হবে
  • মূল বেতন ১৬,০০০/=
  • বাড়ি ভাড়াঃ ১,০০০/=
  • চিকিৎসা ভাতাঃ ৫০০/=
  • সর্বমোটঃ ১৭,৫০০/=

নোটঃ শুরুর দিকে বিএড করার জন্য ৫ বছর সময় দেয়। এবং ১০ বছর দশম গ্রেডে চাকুরি করার পর সিনিয়র শিক্ষকে উন্নিত হবেন (নবম গ্রেডে)।

৩. জুনিয়র শিক্ষকঃ ইস্কুল-২ (ষোল গ্রেড)

  • মূল বেতনঃ ৯,৩০০/=
  • বাড়ি ভাড়াঃ ১,০০০/=
  • চিকিৎসা ভাতাঃ ৫০০/=
  • সর্বমোটঃ ১০,৮০০/=✅

উপরের ৩ ক্যাটেগরির সকলেই প্রতি বছর তার ব্যাসিক বেতনের ২৫% করে ২ টা উৎসব ভাতা পাবেন। মূল/বেসিক বেতনের ২০% বৈশাখি ভাতা পাবেন বছরে একবার। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য জুলাই মাসে বেসিকের ৫% একটা ভাতা দেয়া হয়। এছাড়া কিছু স্কুল-কলেজ (সংখ্যাটা খুবই সামান্য) ছাত্র-ছাত্রীদের থেকে বাৎসরিক যে বেতন+ফিস নেয় তা খরচ করার পরেও যদি স্কুল/কলেজ ফান্ডে টাকা বেচে যায় তা শিক্ষকদের মধ্যে ভাগ করে দেন। উপরের ৩ ক্যাটেগরির সকলেই প্রতি বছর তার ব্যাসিক বেতনের ৫% ইনক্রিমেন্ট পান।

বি.দ্র: চাকুরীজীবন সমাপ্তিতে এককালীন অর্থের জন্য বেতনের কিছু অংশ কেটে রেখে দিবে। একজন এমপিওভুক্ত শিক্ষক দুই রকমের এককালীন টাকা পাবে। একটি গ্রাচুইটি, অন্যটি কল্যান ট্রাস্টের। (টাকার পরিমাণ ও হিসাবের ছবি সংযুক্ত করেছি।)

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

17th NTRCA Result 2023 - ntrca.gov.bd

18th NTRCA College Level Result 2025 PDF Download – কলেজ পর্যায়ের ফলাফল

18th NTRCA College Level Result 2024 has been published. It is with this informed for …