বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা ইপিজেড এর জন্য নিম্ন ছকে বর্ণিত পদে কর্মচারী নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা হচ্ছে। দরখাস্তের সাথে বর্ণিত কাগজ পত্রাদি দাখিল করতে হবে। ১ম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সদ্য তোলা ০৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জন্ম নিবন্ধন সনদপত্র/জাতীয় পরিচয়পত্র এবং অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে)। কর্তৃপক্ষ কোন প্রকার কারণ প্রদর্শন ব্যতিরেকে যে কোন দরখাস্ত গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন এবং এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে কর্তৃপক্ষ নিয়োগ প্রদান কিংবা লিখিত/মৌখিক পরীক্ষার কার্ড ইস্যু করতে বাধ্য থাকবে না। দরখাস্তের সাথে দাখিলকৃত কাগজপত্র কোন কিছুই ফেরত দেয়া হবে না । বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা এর অনুকূলে ৫০০/- (পাঁচশত) টাকা মূল্যমানের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে। কোন তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। প্রার্থীকে লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ দেয়া হবে না। নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে ।
বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

Campustimesbd.com Jobs and Education news update regularly.