কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ। সিভিল সার্জনের কার্যালয়, কুমিল্লা ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে রাজস্ব খাতের পূর্বতন ৩য় শ্রেণির (১১-১৭ গ্রেড) ০৫ (পাঁচ) টি ক্যাটাগরির শূন্য পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগের লক্ষ্যে ০১/০৩/২০২৪ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ড্রাইভার পদের নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীগণকে ব্যবহারিক পরীক্ষার জন্য এবং পরিসংখ্যানবিদ ও স্বাস্থ্য সহকারী পদের নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হল। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচি সিভিল সার্জনের কার্যালয়, কুমিল্লা এর ওয়েবসাইটে (cs.comilla.gov.bd), নোটিশ বোর্ড এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নোটিশ বোর্ড এবং এসএমএস এর মাধ্যমে পরবর্তীতে জানানো হবে।
কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ ফলাফল ২০২৪








Campustimesbd.com Jobs and Education news update regularly.