সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ । প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩ এর ২য় গ্রুপের (রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগ) গত ২০ মার্চ ২০২৩ তারিখের ৩৮.০১.০০০০.১৪৩.১১.০০৮.২৩-১০৫ নং স্মারকে জারীকৃত বিজ্ঞাপনের আলোকে ২২ জেলায় (রাজশাহী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ, পাবনা, খুলনা, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা, মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরা, মেহেরপুর, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা) গৃহীত লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সর্বমোট ৫,৪৫৬ (পাঁচ হাজার চারশত ছাপান্ন) জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচনপূর্বক প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হলো। প্রকাশিত ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পাওয়া যাবে ।
রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগ শিক্ষক নিয়োগ ফলাফল ২০২৪
এ ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীগণ কেবল’ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এ ফলাফল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত “সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩”-এর কোন শূন্য পদে নিয়োগের জন্য কোন নিশ্চয়তা প্রদান করে না। প্রকাশিত ফলাফলের কোন পর্যায়ে কোন প্রকার ভুল-ভ্রান্তি/ত্রুটি-বিচ্যূতি/মুদ্রণজনিত ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন করার বা প্রয়োজনবোধে সংশ্লিষ্ট ফলাফল বাতিল/সংশোধন করার এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
কোন প্রার্থী ইচ্ছাকৃত কোন ভুল তথ্য প্রদান করলে কিংবা কোন তথ্য গোপন করেছেন মর্মে প্রতীয়মান/প্রমাণিত হলে কর্তৃপক্ষ তার ঘোষিত ফলাফল বাতিল করতে পারবে। প্রার্থীদের লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর, মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও একাডেমিক সনদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৯ অনুসরণপূর্বক শূন্যপদের বিপরীতে নিয়োগের জন্য চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে । মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তীতে যথাসময়ে প্রার্থীদের জানানো হবে । মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর ক্রমানুসারে ফলাফল এতদসঙ্গে প্রদত্ত হলো ।
ফলাফল লিংকঃ www.dpe.gov.bd
রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগ শিক্ষক নিয়োগ চূড়ান্ত ফলাফল ২০২৪
প্রাথমিক শিক্ষক ফলাফল ২০২৪ | রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগ শিক্ষক নিয়োগ ফলাফল ২০২৪

Campustimesbd.com Jobs and Education news update regularly.