বাংলাদেশ রেলওয়ের টিকেট কালেক্টর গ্রেড-২ বাছাই পরীক্ষার তারিখ, সময়সূচী ও কেন্দ্রভিত্তিক আসনবিন্যাস সংক্রান্ত বিজ্ঞপ্তি।বাংলাদেশ রেলওয়ের টিকেট কালেক্টর গ্রেড-২, পদে বাছাই পরীক্ষার তারিখ, সময়সুচী ও কেন্দ্রভিত্তিক আসন বিন্যাস। টিকেট কালেক্টর গ্রেড-২, নিয়োগ পরীক্ষা- ২০২৪। পরীক্ষার তারিখঃ ২৪/০২/২০২৪, সময়ঃ ০২:০০ ঘটিকা হতে ০৩:৩০ ঘটিকা পর্যন্ত। বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার তারিখ, সময়সূচী ও কেন্দ্রভিত্তিক আসনবিন্যাস প্রকাশ (সংশোধিত)। পরীক্ষার্থীগণ পরীক্ষা শুরুর নূন্যতম ৩০ মিনিট পূর্বে নির্ধারিত পরীক্ষার হলের কক্ষে প্রবেশ করে নিজ নিজ আসন গ্রহণ করবেন। পরীক্ষা শুরু হওয়ার পর অর্থাৎ সকাল ১০:০০ ও দুপুর ০২:০০ ঘটিকার পর কোন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোন পরীক্ষার্থী হল ত্যাগ করতে পারবেন না।
প্রবেশপত্র টেলিটকের ওয়েব সাইট (http://br.teletalk.com.bd) হতে ডাউনলোড করতে হবে। টেলিটকের ওয়েব সাইট (http://br.teletalk.com.bd) থেকে ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ব্যতীত কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য একই প্রবেশপত্র আনতে হবে।
বাংলাদেশ রেলওয়ের টিকেট কালেক্টর পরীক্ষার সময়সূচি ২০২৪

Campustimesbd.com Jobs and Education news update regularly.