গণপূর্ত অধিদপ্তরের গ্রেড-১৪ হতে গ্রেড-১৬ পর্যন্ত স্টেনোটাইপিষ্ট কাম-কম্পিউটার অপারেটর, জরিপকারী, নকশাকার, কার্য সহকারী, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী এবং ট্রেসার এই ৭ ক্যাটাগরির ৪৪৯টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে ২৩/১২/২০২৩ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় এবং 02/02/2024 ও ০৩/০২/২০২৪ তারিখে অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিম্নলিখিত সময়সূচী মোতাবেক পূর্ত ভবন সম্মেলন কক্ষে (২য় তলা) অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার জন্য কোন প্রবেশপত্র জারী করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্রটি মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে । প্রার্থীগণকে যথাসময়ে নিম্নলিখিত কাগজপত্র সহ উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।
গণপূর্ত অধিদপ্তর মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি







গণপূর্ত অধিদপ্তরের ০৬ ক্যাটাগরির ১৬৯টি শূণ্য পদের মধ্যে “ অফিস সহায়ক” পদে নিয়োগের লক্ষ্যে মৌখিক পরীক্ষার পুণঃ বিজ্ঞপ্তি। গণপূর্ত অধিদপ্তরের ০৬ ক্যাটাগরির ১৬৯টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে “অফিস সহায়ক” পদের জন্য গত ০১/১০/২০২৩ তারিখে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় শুধুমাত্র উপস্থিত নিম্নলিখিত রোল নম্বরধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনিবার্য কারণ বশতঃ আগামী ১১/০২/২০২৪ তারিখে বিকাল ০২.০০ ঘটিকায় পূর্ত ভবন সম্মেলন কক্ষে পুনরায় গ্রহণ করা হবে। উক্ত রোল নম্বরধারী প্রার্থীদের যথাসময়ে প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্রের মূল কপিসহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য বলা হলো। এ সংক্রান্ত গত ০২/০২/২০২৪ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিটি (স্মারক নং- তাং-০১/০২/২০২৪) বাতিল করা হলো।
গণপূর্ত অধিদপ্তর মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২৪

Campustimesbd.com Jobs and Education news update regularly.