ঢাকা ইপিজেড হাসপাতাল ট্রাস্টি বোর্ডের অধীন ঢাকা ইপিজেড হাসপাতালে নিম্নোক্ত শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। সরকার কর্তৃক নির্ধারিত চাকুরীর আবেদন ফরমে দরখাস্ত আগামী ০৭/০৩/২০২৪ তারিখের মধ্যে সদস্য সচিব, ঢাকা ইপিজেড হাসপাতাল ট্রাস্টি বোর্ড, ঢাকা ইপিজেড, সাভার, ঢাকা-১৩৪৯ বরাবরে অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে। অত্র অফিসে সরাসরি কোন দরখাস্ত গ্রহণ করা হবে না। উল্লেখিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্রসমূহ বাতিল বলে গণ্য হবে। আবেদনের নমুনা বেপজা এর ওয়েবসাইট: www.bepza.gov.bd থেকে ডাউনলোড করা যাবে। উল্লিখিত তারিখের পর ডাকযোগে কিংবা অন্য কোন উপায়ে প্রেরিত দরখাস্ত গ্রহণ করা হবে না। বয়স প্রমাণের জন্য এফিডেভিড গ্রহণযোগ্য নয়।
ইপিজেড হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – EPZ Hospital Circular

Campustimesbd.com Jobs and Education news update regularly.