গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন স্থাপত্য অধিদপ্তরের “সহকারী স্থপতি” (৯ম গ্রেড) পদের মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও সাধারণ নির্দেশাবলি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন স্থাপত্য অধিদপ্তরের “সহকারী স্থপতি” (৯ম গ্রেড) পদের (বিজ্ঞপ্তি নম্বর-৩৩, তারিখ : ২৬-০৬-২০২৩) পদের প্রার্থীদের লিখিত পরীক্ষার ফলাফল গত ০৪.০১.২০২৪ তারিখ প্রকাশিত হয়। উক্ত পদে সাময়িকভাবে [Provisionally] যোগ্য ১৭২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রবেশপত্র প্রেরণ করা হবে না। প্রবেশপত্র হারিয়ে গেলে/নষ্ট হলে কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিঃ এর http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে সংগ্রহ করা যাবে। উল্লেখ্য, প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দেয়া হবে না।
BPSC স্থাপত্য অধিদপ্তর মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৪



Campustimesbd.com Jobs and Education news update regularly.