বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান পদে অপেক্ষামাণ তালিকা হতে নিয়োগ প্রদান। বাংলাদেশ রেলওয়ের রাজস্বখাতভুক্ত “ওয়েম্যান” (১৯তম গ্রেড) এর শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ কমিটি কর্তৃক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখা ১৭ এপ্রিল, ২০২৩ এর আলোকে নিম্নবর্ণিত রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদের অপেক্ষমাণ তালিকা হতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হলো। প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সাথে প্রদত্ত তথ্য, ডকুমেন্টস, সনদ, বিজ্ঞাপনের শর্ত এবং আবেদন পত্রে প্রদত্ত অঙ্গীকারনামার ভিত্তিতে বাংলাদেশ রেলওয়ে প্রার্থীদের এ শর্তে সুপারিশ করছে যে, নিয়োগের পূর্বে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ প্রদান করবে।
রেলওয়ে ওয়েম্যান প্যানেল ফলাফল ২০২৪


বাংলাদেশ রেলওয়ে কর্তৃক সাময়িকভাবে সুপারিশকৃত প্রার্থীদের পরবর্তীকালে কোনো যোগ্যতার বা কাগজপত্রদির ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেল, অসত্য তথ্য প্রদান করলে বা কোন উল্লেখ্যযোগ্য ভুলত্রুটি পরিলক্ষিত হলে উক্ত প্রার্থীর সাময়িক সুপারিশ বাতিল বলে গণ্য হবে। তাছাড়া ক্ষেত্র বিশেষে প্রার্থীকে ফৌজদারী আইনে সোপর্দ করা হবে। চাকুরিতে নিয়োগের পর এরূপ কোনো তথ্য প্রকাশ পেলে বা প্রমাণিত হলে তাকে চাকুরী হতে বরখাস্ত করা ছাড়াও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও যথাযথ এজেন্সি কর্তৃক নিয়োগের সুপারিশের পূর্ববর্তী জীবন-বৃত্তান্ত যাচাইয়ের পর নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সুপারিশকৃত প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে। প্রকাশিত ফলাফলে কোনো উল্লেখযোগ্য (substantive) ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
Campustimesbd.com Jobs and Education news update regularly.