জুনিয়র ফ্লাইট অপারেশন্স অফিসার (সেন্ট্রাল এন্ড অপ্স কন্ট্রোল) পদের প্রাথমিক বাছাই পরীক্ষার নোটিশ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিঃ এর জুনিয়র ফ্লাইট অপারেশন্স অফিসার (সেন্ট্রাল এন্ড অপ্স কন্ট্রোল) পদে আবেদনকারী প্রার্থীদের প্রাথমিক বাছাই পরীক্ষা ২৬/০১/২০২৪ খ্রিঃ শুক্রবার বিকাল ০৩.০০ টায় সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কাওলার (কাওলার রেল গেট সংলগ্ন), কুর্মিটোলা, ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। বর্ণিত পদের আবেদনকারী প্রার্থীগণ http://bbal.teletalk.com.bd/admitcard/ লিংকে সরাসরি ক্লিক করে প্রাথমিক বাছাই পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডকৃত প্রবেশপত্রসহ উল্লিখিত প্রার্থীদের ২৬/০১/২০২৪ খ্রিঃ শুক্রবার বেলা ০২.৩০ টার মধ্যে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি অথবা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইসসহ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কোনোভাবেই এর ব্যত্যয় ঘটানো যাবে না।
BBAL জুনিয়র ফ্লাইট অপারেশন্স পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস ২০২৪

Campustimesbd.com Jobs and Education news update regularly.