স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর অধীনে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (BMRC) এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে নিম্নোক্ত পদে নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে আবেদনপত্র আহ্বান করা যাইতেছে। চাকুরীর আবেদন চেয়ারম্যান, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি), বিএমআরসি ভবন, মহাখালী, ঢাকা-১২১২ এর সমীপে রেজিস্টার্ড ডাকযোগে অথবা সরাসরি পৌছাইতে হইবে। আবেদনপত্র সর্বশেষ ৩১ জানুয়ারী, ২০২৪ ইং অফিস চলাকালীন সময়ের মধ্যে অবশ্যই বিএমআরসি প্রশাসন শাখায় পৌঁছাইতে হইবে। নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদন সমূহ সরাসরি বাতিল বলিয়া গণ্য হইবে এবং ফেরৎ দেওয়া হইবে ৷
আবেদনপত্র সমূহ যথাযথভাবে বাছাইয়ের পর বৈধ প্রার্থীদের নিকট লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার নির্ধারিত প্রবেশপত্র ডাকযোগে পাঠানো হইবে। বিশেষ অবস্থার প্রেক্ষিতে নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র না পাওয়া গেলে বিএমআরসি অফিস হইতে প্রার্থীর স্ব-উদ্যোগে ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করা যাইবে। মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট যাবতীয় মূল সনদপত্র প্রদর্শন করিতে হইবে।
বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

Campustimesbd.com Jobs and Education news update regularly.