বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (bbs) এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি। এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর রাজস্ব বাজেটের আওতায় গত ০৪ জুলাই ২০১৮ খ্রি. তারিখের 52.01.0000.104.11.305.18-২৮ সংখ্যক স্মারক মোতাবেক ৭ ক্যাটাগরির ১২১টি এবং গত ১৮ জানুয়ারী ২০২২ খ্রি. তারিখের ৫২.০১.0000.104.11.013.২১.১৯৩৩ সংখ্যক স্মারক মোতাবেক ২১ ক্যাটাগরির ৭১৪ টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। উল্লিখিত বিজ্ঞপ্তির নিয়োগ কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে। নিয়োগ পরীক্ষার তারিখ ও সময় নির্ধারিত হলে আবেদনকৃত সকল বৈধ প্রার্থীকে মোবাইল ফোনে এসএমএস প্রেরণ এবং বিবিএস এর ওয়েবসাইট (www.bbs.gov.bd) এ প্রকাশের মাধ্যমে অবহিত করা হবে। উল্লেখ্য যে, বিবিএস কর্তৃক প্রক্রিয়াধীন উপরোক্ত স্মারকদ্বয়ের বিষয়ে প্রতারক চক্রের প্রলোভনে প্রলুব্ধ হয়ে আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
পরিসংখ্যান ব্যুরো নিয়োগ পরীক্ষা সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি ২০২৪

Campustimesbd.com Jobs and Education news update regularly.