সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (SDF) এর মৌখিক পরীক্ষার সময়সূচী। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন RELI প্রকল্পের “ক্লাস্টার ফ্যাসিলিটেটর (কন্সট্রাকশ)” মৌখিক পরীক্ষার সময়সূচি ও স্থান। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত সংস্থা। আগামী ২৫ জানুয়ারি, ২০২৪ তারিখ বৃহস্পতিবার সকাল ১০:৩০ ঘটিকায় ক্লাস্টার ফ্যাসিলিটেটর (কন্সট্রাকশন) পদে মৌখিক পরীক্ষা এসডিএফ-এর প্রধান কার্যালয় (২২/২২ খিলজি রোড, মোহাম্মদপুর, ঢাকা১২০৭)-এ অনুষ্ঠীত হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের (৪৮ জন) তালিকা ইতোমধ্যে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য উক্ত পরীক্ষা কেন্দ্ৰে সকাল ১০:৩০ ঘটিকার মধ্যে উপস্থিত থাকার অনুরোধ করা হলো। প্রার্থী কর্তৃক প্রদত্ত যোগাযোগের ঠিকানায় ইন্টারভিউ কার্ড প্রেরণসহ ফোনকল এবং এসএমএস করা হবে। কোন প্রার্থীর অনুকূলে নির্দিষ্ট সময়ের মধ্যে ইন্টারভিউ কার্ড না পৌছালে সেক্ষেত্রে তিনি প্রধান কার্যালয়ের মানব সম্পদ বিভাগ থেকে তা সংগ্রহ করতে পারবেন।
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মৌখিক পরীক্ষার সময়সূচী ২০২৪

Campustimesbd.com Jobs and Education news update regularly.