বস্ত্র অধিদপ্তর (dot) এর অফিস সহায়ক পদে প্রিলিমিনারী এবং লিখিত পরীক্ষা গ্রহণ সংক্রান্ত নোটিশ। বস্ত্র অধিদপ্তরের অফিস সহায়ক (গ্রেড-২০) পদে নিয়োগের লক্ষ্যে প্রিলিমিনারী পরীক্ষা আগামী ১৯/০১/2024 তারিখ শুক্রবার বিকাল ৩:০০ ঘটিকায় ৭টি ভিন্ন ভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ২৭/০১/২০২৪ তারিখ শনিবার সকাল ১০:০০ ঘটিকায় বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ, ৬৩, নিউ ইস্কাটন রোড, ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারী ও লিখিত পরীক্ষার স্থান, তারিখ, সময় এবং প্রবেশপত্রের লিংক (http://dotr.teletalk.com.bd/admitcard/) সম্পর্কে ইতোমধ্যে আবেদনকারীগণের মোবাইলে এসএমএস প্রেরণ করা হয়েছে। এসএমএস এর মাধ্যমে প্রেরিত লিংক থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। বস্ত্র অধিদপ্তরের ওয়েবসাইট (www.dot.gov.bd) এর নিয়োগ সংক্রান্ত মেন্যু থেকেও প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। উল্লেখ্য, প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য কোন পৃথক প্রবেশপত্র ইস্যু করা হবে না ।
Campustimesbd.com Jobs and Education news update regularly.

