ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (dscc) এর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ। যোগদানঃ ২৯ ফব্রুয়ারি ২০২৪। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনবল নিয়োগ পরীক্ষার ফলাফল এবং এ সংক্রান্ত কমিটির সুপারিশের আলোকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্মচারী চাকুরি বিধিমালা, ২০১৯ এর বিধি ৪ ও ৬ অনুযায়ী জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর বেতনক্রম ৯৩০০-২২,৪৯০/-(গ্রেড-১৬) এ অস্থায়ী ভিত্তিতে পরীক্ষার মেধাক্রম অনুসারে নিম্নোক্ত ব্যক্তিগণকে উল্লিখিত শর্তে ‘অফিস সহকারী-কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদে নিয়োগ প্রদান করা হলো।
চাকুরিতে যোগদানকালে তাকে যোগদানপত্রের সাথে ৩০০/- (তিনশত) টাকা মূল্যের নন-জুডিশিয়ালস্ট্যাম্পে এ মর্মে একটি বন্ড সম্পাদন করতে হবে যে, তিনি নিজের বা পরিবারের অন্যান্য সদস্যদের জন্য কোনো যৌতুক নিবেন না এবং কোনো যৌতুক দিবেন না। উপর্যুক্ত শর্তে নিয়োগকৃত পদে যোগদানে ইচ্ছুক প্রার্থীকে আগামী ২৯.০২.২০২৪ খ্রি. তারিখ সচিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বরাবর যোগদান করতে হবে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ ফলাফল ২০২৪ – DSCC Result





Campustimesbd.com Jobs and Education news update regularly.
