প্রার্থীদের আবেদনে উল্লিখিত মোবাইল নম্বরে যথাসময়ে ০১৫৫২-১৪৬০৫৬ নম্বর হতে প্রবেশপত্র ডাউনলোডের এসএমএস প্রেরণ করা হবে। আগামী ০৮.১২.২০২৩ তারিখে অনুষ্ঠিতব্য ১ম গ্রুপের পরীক্ষার জন্য প্রার্থীগণ ০২.১২.২০২৩ তারিখ থেকে admit.dpe.gov.bd ওয়েবসাইটে Username এবং Password দিয়ে অথবা এসএসসি-এর রোল, বোর্ড ও পাশের সন দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে অবশ্যই ডাউনলোডকৃত প্রবেশপত্রের রঙিন প্রিন্ট এবং নিজের জাতীয় পরিচয়পত্র (মূল এনআইডি স্মার্টকার্ড) সঙ্গে আনতে হবে। ওএমআর শীট পূরণের নির্দেশাবলী এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য প্রবেশপত্রে পাওয়া যাবে।
প্রাথমিক শিক্ষক নিয়োগ ১ম ধাপের প্রবেশপত্র ২০২৩ ডাউনলোড

Campustimesbd.com Jobs and Education news update regularly.