উচ্চমান সহকারী (গ্রেড-১৪) পদের লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তি। সাধারণ বীমা কর্পোরেশনের ‘উচ্চমান সহকারী (গ্রেড-১৪)’ পদে সরাসরি নিয়োগের জন্য গত ০৩-১১-২০২৩ তারিখে অনুষ্ঠিত MCQ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ০১-১২-২০২৩ তারিখ রোজ শুক্রবার সকাল ১০:০০ ঘটিকায় সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ১৪৮ নিউ বেইলী রোড, ঢাকা এ অনুষ্ঠিত হবে। প্রার্থীদেরকে অবশ্যই ইতোপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র দেখিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। প্রবেশপত্র ছাড়া কোন প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না। নতুন করে কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রবেশপত্রে উল্লিখিত নির্দেশাবলী প্রার্থীদের অবশ্য পালনীয়। উল্লেখ্য, বর্ণিত পদের MCQ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা ইতোপূর্বে কর্পোরেশনের নিজস্ব ওয়েবসাইটে (www.sbc.gov.bd) প্রকাশিত হয়েছে।
Campustimesbd.com Jobs and Education news update regularly.
