চতুর্থ গণবিজ্ঞপ্তি রেজাল্ট ২০২৩ | চতুর্থ গণবিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশ তালিকা

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক ২১/১২/২০২২ খ্রিঃ তারিখে প্রকাশিত ৪র্থ গণবিজ্ঞপ্তির আওতায় ১২/০৩/২০২৩ খ্রিঃ তারিখে ৩২,৪৮০ জন প্রার্থীকে এমপিওভুক্ত শিক্ষকদের শূন্য পদে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। নির্বাচিত প্রার্থীদেরকে অনলাইনে ভি-রোল ফরম জমাদানের প্রেক্ষিতে যোগ্য ২৭,০৭৪ (সাতাশ হাজার চুয়াত্তর) জন প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের স্মারক নং- 37.00.0000.073.101.19.21 (অংশ)-২০২ তারিখ 20.09.20২৩ এর নির্দেশনার আলোকে পুলিশ/নিরাপত্তা ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় শর্ত সাপেক্ষে ২০.০৯.২০২৩ তারিখে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

প্রাথমিকভাবে নির্বাচিত অবশিষ্ট প্রার্থীদের বিভিন্ন বিষয়ে অধিকতর যাচাই বাছাই এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর ১০.১০.২০২৩ তারিখের ৫৭.০0.0000.055.18.001.23-12১ সংখ্যক স্মারকে সংশোধিত নীতিমালা বিবেচনা করে বিভিন্ন পদে মোট ৭১৩ জন প্রার্থী যোগ্য মর্মে বিবেচিত হওয়ায় পুলিশ/নিরাপত্তা ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় কতিপয় শর্ত সাপেক্ষে তাদের নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। নিয়োগ সুপারিশের বিষয়টি সংশ্লিষ্ট সুপারিশপ্রাপ্ত প্রার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে এসএমএস যোগে অবহিত করা হয়েছে।

 

চতুর্থ গণবিজ্ঞপ্তি রেজাল্ট ২০২৩ | চতুর্থ গণবিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশ তালিকা

image

 

সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে এনটিআরসিএ এর ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) ৪র্থ গণবিজ্ঞপ্তি-২০২২ নামক সেবা বক্সে অথবা সরাসরি http://ngi.teletalk.com.bd লিংকে প্রবেশ করে স্ব স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে নিয়োগ সুপারিশপত্র ডাউনলোড করে সুপারিশ পত্রে বর্ণিত প্রতিষ্ঠানে এবং উল্লিখিত তারিখের মধ্যে যোগদান করার জন্য অনুরোধ করা হলো।

পুলিশ/নিরাপত্তা ভেরিফিকেশন প্রতিবেদনে নিয়োগ সুপারিশপ্রাপ্ত প্রার্থী অনুপযুক্ত বিবেচিত হলে এ সুপারিশপত্র তাৎক্ষনিকভাবে বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রার্থীকে অব্যাহতি প্রদান করবে। প্রার্থী যোগদানের নির্ধারিত সর্বশেষ তারিখের পরবর্তী ৭(সাত) দিনের মধ্যে প্রতিষ্ঠান প্রধানগণ তাদের স্ব স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটকের http://ngi.teletalk.com.bd লিংকে প্রবেশ করে Joining Status অপশনে “Yes” ক্লিক করবেন। প্রার্থী যোগদান না করলে Joining Status-এ “No” ক্লিক করে Reason-এর ঘরে যোগদান না করার সম্ভাব্য কারণ উল্লেখ করবেন। কোন প্রতিষ্ঠান প্রধান টেকনিক্যাল কারণে SMS না পেলে এনটিআরসিএ-এর ওয়েবসাইট থেকে তার প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের তালিকা এবং সুপারিশপত্র সংগ্রহ করতে পারবেন।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

17th NTRCA Result 2023 - ntrca.gov.bd

18th NTRCA College Level Result 2025 PDF Download – কলেজ পর্যায়ের ফলাফল

18th NTRCA College Level Result 2024 has been published. It is with this informed for …