বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তরের ৬ষ্ঠ গ্রেডভুক্ত ‘সুপারিনটেনডেন্ট’ পদে প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তরের ৬ষ্ঠ গ্রেডভুক্ত ‘সুপারিনটেনডেন্ট’ পদে (অনলাইন বিজ্ঞপ্তি নম্বর-০১, তারিখ: ০৬.০২.২০২৩) সাময়িকভাবে যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিম্নবর্ণিত তারিখ ও সময়ে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে।
বস্ত্র অধিদপ্তর সুপারিনটেনডেন্ট পদের মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৩
কমিশন কর্তৃক 06.02.2023 তারিখে জারিকৃত বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তরের ৬ষ্ঠ গ্রেডভুক্ত ‘সুপারিনটেনডেন্ট’ পদে সাময়িকভাবে যোগ্য প্রার্থীর রেজিস্ট্রেশনকৃত Applicant’s copy, প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল মূল সনদ মৌখিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে। এছাড়াও চাকরিরত প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সিল স্বাক্ষরিত মূল ছাড়পত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। কোন প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা বিনষ্ট হলে কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ছাড়া মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।
Campustimesbd.com Jobs and Education news update regularly.

