সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জেলা প্রশাসকের কার্যালয়, জামালপুর এর রাজস্ব প্রশাসনের
অফিস সহায়কের ৮২টি শূন্যপদে নিয়োগের নিমিত্ত লিখিত পরীক্ষা ১৭ নভেম্বর ২০২৩ তারিখ জামাপুর জেলার ২৮টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। অনিবার্য কারণবশত সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (রোল নম্বর ১১০১৬২৮৪ হতে ১১০১৬৭৮৩ পর্যন্ত মোট ৫০০ জন) কেন্দ্রটি পরিবর্তন করে উইজডম ল্যাবরেটরি স্কুল কে নতুন কেন্দ্র হিসেবে মনোনীত করা হয়েছে। উক্ত কেন্দ্রের ৫০০ জন পরীক্ষার্থীর নামে নতুন কেন্দ্রসহ প্রবেশপত্র ইস্যু করা হয়েছে।
এমতাবস্থায়, ১৭ নভেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠেয় লিখিত পরীক্ষার রোল নম্বর ১১০১৬২৮৪ হতে ১১০১৬৭৮৩ পর্যন্ত মোট ৫০০ জন পরীক্ষার্থীদেরকে টেলিটক হতে প্রেরিত কেন্দ্র সংশোধনের এস.এম.এস. এ দেয়া নির্দেশনা মোতাবেক নতুন করে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অনুরোধ করা হলো।
জামালপুর জেলা প্রশাসক কার্যালয় লিখিত পরীক্ষার কেন্দ্র পরিবর্তন ২০২৩

Campustimesbd.com Jobs and Education news update regularly.