প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ১১-২০তম গ্রেডের ১৯টি শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে ০৪ নভেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ। এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক, অফিস সহায়ক (জাদুঘর), নিরাপত্তা প্রহরী (জাদুঘর) এবং পরিচ্ছন্নতা কর্মী (জাদুঘর) এর শূন্যপদের জনবল নিয়োগের লক্ষ্যে ০৪ নভেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় নিম্নবর্ণিত প্রার্থীগণ উত্তীর্ণ হয়েছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয় লিখিত পরীক্ষার ফলাফল ২০২৩
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ অফিস সহায়ক (জাদুঘর), নিরাপত্তা প্রহরী (জাদুঘর) ও পরিচ্ছন্নতা কর্মী (জাদুঘর) পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১৭/১১/২০২৩খ্রি. তারিখ দুপুর ২.০০ ঘটিকায় এবং অফিস সহায়ক পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১৮/11/20২৩খ্রি. তারিখ সকাল ৮.৩০ ঘটিকায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে। বিস্তারিত সময়সূচি শীঘ্রই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mod.gov.bd) এবং বাংলাদেশ টেলিটক কোম্পানি লিমিটেড-এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
Campustimesbd.com Jobs and Education news update regularly.

