আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ৯ম থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের নিজস্ব অর্থায়নে নিম্নবর্ণিত বিষয়সমূহের সৃষ্ট/শূন্য পদে স্থায়ী প্রভাষক এবং অন্যান্য ক্যাটাগরির কর্মচারী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, সদ্য তোলা এক কপি রঙিন ছবি এবং যে কোনো সিডিউল ব্যাংক হতে ক্রমিক নং ক-তে উল্লিখিত পদের জন্য ১০০০/- টাকা, খ পদের জন্য ৮০০/- টাকা, গ পদের জন্য ৬০০/- টাকা এবং ঘ পদের জন্য ৪০০/- টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) অধ্যক্ষ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট এর অনুকূলে আগামী ১৮ এপ্রিল ২০২৪ তারিখের মধ্যে পৌঁছাতে হবে। চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
নির্বাচনি পরীক্ষার তারিখ ও সময় এসএমএস এর মাধ্যমে পরবর্তীতে জানানো হবে। আলাদাভাবে কোনো ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না এবং এ জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না। যে কোনো আবেদন গ্রহণ/বাতিল/সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

Campustimesbd.com Jobs and Education news update regularly.