১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত ফলাফল ২০২৪ – 18th NTRCA Result

অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এর লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি। এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর ব্যবস্থাপনায় গত ১২ ও ১৩ জুলাই ২০২৪ তারিখে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত লিখিত পরীক্ষায় ৮৩,৮৬৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ৮১,২০৯ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। চূড়ান্ত ভাবে উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল অদ্য ০৪ জুন ২০২৫ তারিখ অপরাহ্নে প্রকাশ করা হয়। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্ত ভাবে ৬০,৫২১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

পরীক্ষার্থী তার নিবন্ধন পরীক্ষার রোল এবং ব্যাচ নম্বর ব্যবহার করে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল http://ntrca.teletalk.com.bd/result/ লিংক অথবা সংযুক্ত QR কোড স্ক্যান করে প্রাপ্ত লিংক থেকে জানতে পারবেন।

১৮তম নিবন্ধন ফলাফল ২০২৪ | 18th NTRCA Result 2024

 

১৭ তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২৬ হাজার প্রার্থী। ১৭ তম শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল দেখতে নিচের ওয়েবসাইটে প্রবেশ করে আপনার রোল নাম্বারটি দিয়ে এবং ১৭তম রিটেন রেজাল্ট সিলেক্ট করুন  তাহলে আপনার ফলাফল দেখতে পারবেন। ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল শিক্ষক নিবন্ধন অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

 

Result: http://ntrca.teletalk.com.bd/result/

 

১৭তম শিক্ষক নিবন্ধন লিখিত ফলাফল ২০২৩ – 17th NTRCA Result

Non-Government-Teachers-Registration-Certificatuion-Authority-NTRCA

 

১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২৬ হাজারে বেশি প্রার্থী। লিখিত পরীক্ষার ফল প্রস্তুত করে বুধবার রাতে টেলিটককে পাঠিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। রাতে উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস পাঠানো হবে বলে আশা করছেন কর্মকর্তারা। এনটিআরসিএর একজন কর্মকর্তা বুধবার মধ্যরাতে দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশিত হলেও সার্ভার ব্যস্ত থাকার কারণে ফলাফল দেখা যাচ্ছে না। যার ফলে আপনাদের অপেক্ষা করতে হবে এবং ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হওয়া মাত্র আমরা এখানে প্রকাশ করব। সুতরাং আপনারা অপেক্ষা করুন ধন্যবাদ।
 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

17th NTRCA Result 2023 - ntrca.gov.bd

18th NTRCA College Level Result 2025 PDF Download – কলেজ পর্যায়ের ফলাফল

18th NTRCA College Level Result 2024 has been published. It is with this informed for …