বন অধিদপ্তরের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি সংক্রান্ত স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি। এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বন অধিদপ্তরের ৩১ অক্টোবর, ২০২২ তারিখের স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে অফিস সহকারী-কাম-
কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিপরীতে ১১ আগস্ট ২০২৩ তারিখের বাছাই পরীক্ষায় উত্তীর্ণ ৬৬১৬ জন প্রার্থীর লিখিত পরীক্ষা আগামী ০১ সেপ্টেম্বর ২০২৩ তারিখ বিকাল ০৩:০০ ঘটিকা হতে ০৪:৩০ ঘটিকা পর্যন্ত নিম্নলিখিত পরীক্ষা কেন্দ্রে গ্রহণ করা হবে।
কিন্তু টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক ভুল বশত: পরীক্ষার সময় সকাল ১১:০০ ঘটিকা উল্লেখ করে প্রার্থীদের মুঠোফোনে SMS প্রেরণ করা হয়েছে। উক্ত SMS এর কারণে প্রার্থীদেরকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। প্রকৃতপক্ষে অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ০১ সেপ্টেম্বর ২০২৩ তারিখ বিকাল ০৩:০০ ঘটিকা হতে ০৪:৩০ ঘটিকা পর্যন্ত নিম্নলিখিত পরীক্ষা কেন্দ্রে গ্রহণ করা হবে এবং বিষয়ে টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক পুনরায় SMS প্রেরণ করা হবে।
বন অধিদপ্তরের লিখিত পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রতালিকা ২০২৩
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না।
প্রার্থীকে লিখিত পরীক্ষার সময় বাছাই পরীক্ষার জন্য ইস্যুকৃত রঙিন প্রবেশপত্র সহকারে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে উপস্থিত থেকে উক্ত লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো ।
Campustimesbd.com Jobs and Education news update regularly.
