মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির MCQ পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ। মুন্সীগঞ্জ পবিস এ মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার (০১ বছর মেয়াদে চুক্তিভিত্তিক) পদে লোকবল নিয়োগের লক্ষ্যে লিখিত (MCQ) পরীক্ষার ফলাফল প্রকাশ প্রসঙ্গে। মুন্সীগঞ্জ পবিস এর ” মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার (০১ বছর মেয়াদে চুক্তিভিত্তিক)” পদে জনবল নিয়োগের নিমিত্ত অদ্য ০৪/৮/২০২৩ খ্রিঃ তারিখ রোজ (শুক্রবার) অনুষ্ঠিত লিখিত (MCQ) পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য থেকে মৌখিক সাক্ষাৎকার পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর এবং তাদের মৌখিক সাক্ষাৎকার পরীক্ষার তারিখ, সময় এবং স্থান নিম্নে উল্লেখ করা হলো। মৌখিক সাক্ষাৎকার পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর, প্ৰাৰ্থী সংখ্যা, মৌখিক সাক্ষাৎকার পরীক্ষার তারিখ, সময় ও স্থান।
মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৩
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় নিম্নোক্ত শর্তসমূহ অনুসরণ করতে হবে:
১) মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য পৃথক কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত (MCQ) পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে;
২) Online-এ আবেদনের পর প্রাপ্ত Applicant’s Copy (o১ কপি) মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না;
৩) মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদ (এস.এস.সি/সমমান), অভিজ্ঞতা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), সর্বশেষ অধ্যয়নকৃত প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জাতীয়তা/নাগরিকত্ব সনদের মূল কপি নিয়োগ কমিটির নিকট প্রদর্শন করতে হবে;
৪) সকল কাগজপত্রের (এস.এস.সি/সমমান পাশের সনদ, জাতীয় পরিচয় পত্র, নাগরিকত্ব সনদ) ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি সত্যায়িত রঙিন ছবি মৌখিক পরীক্ষার সময় জমা প্রদান করতে হবে;
৫) কোন প্রার্থীর নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত শর্তাদির কোন শর্ত প্রতিপালিত হয়নি মর্মে প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়ায়/ নিয়োগের যে কোন পর্যায়ে তার নিয়োগ আবেদন বাতিল করা হবে;
৬) মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রার্থীকে টিএ/ডিএ প্রদান করা হবে না।
Campustimesbd.com Jobs and Education news update regularly.


