বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (bcsir) এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল। মৌখিক পরীক্ষার তারিখঃ ৩১ জুলাই ও ১ আগস্ট ২০২৩। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর ২৮.০৭.২০২৩ তারিখে অনুষ্ঠিত রিসার্চ কেমিস্ট পদের কেমিস্ট্রি এবং রিসার্চ ফার্মাকোলজিস্ট পদের ফার্মাসি বিষয়ের লিখিত পরীক্ষার ফলাফল। রিসার্চ কেমিস্টের স্থায়ী পদে এবং রিসার্চ ফার্মাকোলজিস্টের স্থায়ী পদের মৌখিক পরীক্ষার নোটিশ।
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর রিসার্চ কেমিস্টের স্থায়ী পদে এবং রিসার্চ ফার্মাকোলজিস্টের স্থায়ী পদে জনবল নিয়োগের নিমিত্ত অদ্য ২৮.০৭.২০২৩ তারিখ সকাল ১১:০০ টায় বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়, ড. কুদরাত-এ-খুদা সড়ক, ধানমন্ডি, ঢাকায় অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিত প্রার্থীগণের মৌখিক পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
BCSIR রিসার্চ কেমিস্ট এবং রিসার্চ ফার্মাকোলজিস্ট পদের ফলাফল ২০২৩
নির্বাচিত প্রার্থীগণকে যথাসময়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীগণকে মূল প্রবেশ পত্র (রঙিন), চাকরির আবেদনের কপি (রঙিন), জাতীয় পরিচয়পত্রের
মূলকপি, অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি, থিসিস পেপার (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মূল নম্বরপত্রসহ প্রত্যেকটির এক সেট করে ফটোকপি সংগে রাখার অনুরোধ করা হলো। থিসিস পেপারের ফটোকপি আনার প্রয়োজন নেই। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীগণকে কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
Campustimesbd.com Jobs and Education news update regularly.
