পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়,দক্ষিণাঞ্চল,খুলনার পোস্টাল অপারেটর পদে নিয়োগ পরীক্ষার ফলাফল। মৌখিক পরীক্ষার তারিখঃ ১৮ – ২৪ জুন ২০২৩। পোস্টমাস্টার জেনারেল, দক্ষিণাঞ্চল, খুলনার পোস্টাল অপারেটর পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে ১৬ জুন ২০২৩ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর এবং মৌখিক পরীক্ষার সময়সূচী নিম্নে প্রকাশ করা হলো।
পোস্টাল অপারেটর পদে লিখিত পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা পোস্টমাস্টার জেনারেল, দক্ষিণাঞ্চল, খুলনার অফিস কক্ষে অনুষ্ঠিত হবে। প্রার্থীগণকে নিজের ০২ কপি রঙিন ছবিসহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি, প্রযোজ্য অন্যান্য সনদের মূল কপির সাথে অন লাইন আবেদনের কপি সংগে আনতে হবে। সকল সনদের ০১ সেট ফটোকপি লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগে আনতে হবে।
খুলনা পোস্টাল অপারেটর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৩
Campustimesbd.com Jobs and Education news update regularly.





