কাস্টম হাউস, বেনাপোল, যশোরের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারি নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে ২০২২ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী ক) কম্পিউটার অপারেটর, খ) সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ) সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এবং ঘ) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসমূহের লিখিত পরীক্ষা আগামী ০৯-০৬-২০২৩খ্রিঃ তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে যশোরস্থ নিম্নোক্ত কেন্দ্রসমূহে অনুষ্ঠিত হবে।
২। ২০১৬ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী ক) কম্পিউটার অপারেটর, খ) সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ) সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এবং ঘ) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসমূহের যে সকল প্রার্থীগণ এ দপ্তর হতে বিগত ০৬-০৪-২০২৩খ্রিঃ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে চাহিত দলিলাদি/তথ্যাদি নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে এ দপ্তরে প্রেরন করেেেছন তাদের লিখিত পরীক্ষা আগামী ০৯-০৬-২০২৩খ্রিঃ তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে যশোরস্থ নিম্নোক্ত কেন্দ্রসমূহে অনুষ্ঠিত হবে । উক্ত পরীক্ষায় নিম্নোক্ত ছক মোতাবেক ২০১৬ সালে বিজ্ঞপ্তি অনুযায়ী নিম্নরুপ রোলনম্বরধারীগণ {ক) কম্পিউটার অপারেটর
– ৩৯ জন, খ) সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর – ১৬জন, গ) সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর – ৩০ জন এবং ঘ) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক – ১৭৩ জন} কেবলমাত্র উক্ত পদসমূহের লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবেন।
বেনাপোল কাস্টম পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রতালিকা ২০২৩


৩। লিখিত পরীক্ষার দিন ২০২২ সালের আবেদন অনুযায়ী আবেদনকারীগণ টেলিটক বাংলাদেশ লি. এর ওয়েবসাইট
(http://bch.teletalk.com.bd) হতে ডাউনলোডকৃত প্রবেশপত্রের রঙিন প্রিন্টেড কপি সঙ্গে নিয়ে পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করবেন। এক্ষেত্রে কোন প্রকার ফটোকপি গ্রহণযোগ্য হবে না ।
৪। লিখিত পরীক্ষার দিন ২০১৬ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীগণ আবশ্যিকভাবে এ দপ্তর কর্তৃক ইস্যুকৃত মূল প্রবেশপত্র সঙ্গে নিয়ে পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট পূর্বে প্রবেশ করবেন। এক্ষেত্রে কোন প্রকার ফটোকপি গ্রহণযোগ্য হবে না ।
৫। ২০১৬ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী এ দপ্তর হতে ইস্যুকৃত প্রবেশপত্রে পরীক্ষার কেন্দ্র, তারিখ ও সময় যাই উল্লেখ থাকুক না কেন উপর্যুক্ত ছক মোতাবেক পরীক্ষার কেন্দ্র, তারিখ ও সময় অনুযায়ীই পরীক্ষা অনুষ্ঠিত হবে ।
৬ । লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবেনা।
Campustimesbd.com Jobs and Education news update regularly.