বন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সময়সূচী, প্রবেশপত্র ও পরীক্ষা কেন্দ্র প্রকাশ। পরীক্ষার তারিখঃ ১১ আগস্ট ২০২৩। বন অধিদপ্তরের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে জনবল নিয়োগের বাছাই পরীক্ষার প্রবেশপত্র ইস্যু ও সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি। এতদ্বারা সংশ্লিস্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বন অধিদপ্তরের ৩১ অক্টোবর, ২০২২ তারিখের স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ৮২১৮১ জন প্রার্থীর বাছাই পরীক্ষা আগামী ১১ আগস্ট ২০২৩ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে ১১:০০ ঘটিকা পর্যন্ত ঢাকাস্থ নিম্নোক্ত ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রহণ করা হবে।
Admit Card: ccffd.teletalk.com.bd
বন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ও কেন্দ্র তালিকা ২০২৩

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রার্থীদের বাছাই পরীক্ষার প্রবেশপত্র ইতোমধ্যে ইস্যু করা হয়েছে। উক্ত ইস্যুকৃত প্রবেশপত্র টেলিটকের ওয়েবসাইট http://ccffd.teletalk.com.bd হতে ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ডাউনলোড করার ইউজার আইডি (User ID) ও পাসওয়ার্ড (Password) অনলাইনে আবেদনের সময় সংশ্লিষ্ট প্রার্থীর নামে নিবন্ধিত মোবাইল ফোনে SMS এর মাধ্যমে প্রেরণ করা হয়েছে। প্রেরিত উক্ত ইউজার আইডি (User ID) ও পাসওয়ার্ড (Password) ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতঃ রঙিন প্রিন্ট করার জন্য অনুরোধ করা হলো। প্রবেশপত্র ডাউনলোডে কোন কারিগরি সমস্যা হলে vas.query@teletalk.com.bd অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে।
প্রার্থীকে রঙিন প্রবেশপত্র সহকারে প্রবেশপত্রে উল্লিখিত পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের ৩০ মিনিট পূর্বে উপস্থিত থেকে উক্ত লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

Campustimesbd.com Jobs and Education news update regularly.