জেলা প্রশাসকের কার্যালয় পাবনা জেলার চাকরির পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ। বিভাগীয় নির্বাচনী বোর্ড, বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী’র 22/05/2023 খ্রি. তারিখের স্মারকের নির্দেশনা অনুযায়ী আগামী ০২/০৬/২০২৩ খ্রি. তারিখ নিম্নোক্ত ছকে বর্ণিত কেন্দ্র সমূহে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে Teletalk কর্তৃক অনলাইনে ডাউনলোডের মাধ্যমে প্রবেশপত্র ইস্যুর কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এবং প্রার্থীদের মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হয়েছে।
এমতাবস্থায়, Teletalk কর্তৃক প্রেরিত SMS এর User ID এবং Password ব্যবহার করে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার
তারিখ, সময় ও পরীক্ষার স্থান/কেন্দ্রের নাম ইত্যাদির তথ্য সম্বলিত প্রবেশপত্র প্ৰাৰ্থীগণকে ওয়েবলিংক http://dcpabna.teletalk.com.bd/admitcard/index.php হতে Download পূর্বক প্রিন্ট করে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। একই তারিখ ও সময়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিধায় একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের বিপরীতে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
পাবনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস ২০২৩
Campustimesbd.com Jobs and Education news update regularly.
