বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (btcl) এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ। বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (btcl) এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা ৫ এপ্রিল ২০২৪ অনুষ্ঠিত হবে। জুনিয়র সহকারী ম্যানেজার (টেকনিক্যাল) পদে জনবল নিয়োগের নিমিত্তে লিখিত পরীক্ষা গ্রহণ সংক্রান্ত। বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর জুনিয়র সহকারী ম্যানেজার (টেকনিক্যাল) পদে জনবল নিয়োগের নিমিত্তে লিখিত পরীক্ষা আগামী ৫ এপ্রিল ২০২৪ খ্রি. তারিখে নিম্নোক্ত সিডিউল মোতাবেক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সীট প্ল্যান পরবর্তীতে জানানো হবে। পরীক্ষার প্রবেশপত্র আগামী ২৭ মার্চ ২০২৪ খ্রি. সকাল ৯.০০ ঘটিকা হতে বিটিসিএল ওয়েবসাইট থেকে (https://www.btcl.gov.bd/career) ডাউনলোড করা যাবে।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড পরীক্ষার সময়সূচি ২০২৪


বিটিসিএল এর সহকারী ম্যানেজার (কারিগরি) এবং সহকারী ম্যানেজার (অর্থ/হিসাব/অডিট/রাজস্ব) পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি সংক্রান্ত। উপর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, বিটিসিএল সহকারী ম্যানেজার (কারিগরি) এবং সহকারী ম্যানেজার (অর্থ/হিসাব/অডিট/রেভিনিউ) পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। সহকারী ম্যানেজার (অর্থ/হিসাব/অডিট/রেভিনিউ) পদের লিখিত পরীক্ষা আগামী ৯ জুন ২০২৩ খ্রি. তারিখে সকাল ১০.০০-১১.১৫ ঘটিকা পর্যন্ত এবং সহকারী ম্যানেজার (কারিগরি) পদের লিখিত পরীক্ষা আগামী ২৩ জুন ২০২৩ খ্রি. তারিখে সকাল ৯.০০-১০.০০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড পরীক্ষার সময়সূচি ২০২৩

Campustimesbd.com Jobs and Education news update regularly.