২০ মে ২০২৩ ইং তারিখে রেলপথ মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষায় নিম্নোক্ত রোল নম্বরধারী প্রার্থীরা সাঁট-লিপি/মুদ্রাক্ষর/কম্পিউটার/এ্যাপটিচিউট টেস্টে অংশগ্রহণের জন্য এবং ক্যাশ সরকার ও অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষায় নিম্নোক্ত রোল নম্বরধারী প্রার্থী মোখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হয়েছেন।
রেলপথ মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৪

২. ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে বিবেচিত কোন প্রার্থীর নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে, নির্ধারিত ডকুমেন্টস/সনদ/প্রত্যয়ন উপস্থাপন না করলে, প্রতারণার আশ্রয় নিলে, কোন ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে বা প্রয়োজনীয় তথ্য গোপন করলে, জাল সার্টিফিকেট উপস্থাপন করলে, বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সার্টিফিকেট এর কোন অংশ টেম্পারিং বা পরিবর্তন করলে এবং আবেদনেপত্রে গুরুতর কোন ত্রুটি বা ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যেকোন পর্যায়ে বিজ্ঞপ্তির শর্তানুযায়ী উক্ত প্রার্থীর প্রার্থীতা বাতিল হবে। ক্ষেত্রবিশেষে সংশ্লিষ্ট প্রার্থী ফৌজদারী আইনে সোপর্দ হবে।
৩. লিখিত পরীক্ষার ফলাফল রেলপথ মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mor.gov.bd) এবং বাংলাদেশ টেলিটক লিমিটেড এর ওয়েবসাইট (www.teletalk.com.bd) এ পাওয়া যাবে।
৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর পদের সাঁট-লিপি/মুদ্রাক্ষর/কম্পিউটার/এ্যাপটিচিউট টেস্টের সময়সূচি এবং অফিস সহায়ক ও ক্যাশ সরকার পদে মৌখিক পরীক্ষার সময়সূচি রেলপথ মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mor.gov.bd) ও এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে ।
Campustimesbd.com Jobs and Education news update regularly.

