প্রাণিসম্পদ অধিদপ্তর (dls) এর বিভিন্ন পদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচী প্রকাশ। প্রাণিসম্পদ অধিদপ্তরের ১৬ গ্রেডভুক্ত ড্রাইভার, ড্রাইভার ট্রাক্টর, মিল্ক ভ্যান ড্রাইভার, ট্রাক ড্রাইভার, ড্রাইভার ট্রলি, ড্রাইভার লরি, পিক আপ ড্রাইভার, পাম্প ড্রাইভার- পাম্প চালক পদে ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি। প্রাণিসম্পদ অধিদপ্তরের ১৬ গ্রেডভুক্ত ড্রাইভার (সকল) শূন্য পদে জনবল নিয়োগের জন্য 02/05/2025 খ্রিঃ শুক্রবার অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা আগামী ২৬/০৭/২০২৫খ্রিঃ হতে ৩০/০৭/২০২৫ তারিখ পর্যন্ত নির্ধারিত সময় সুচি অনুযায়ী প্রাণিসম্পদ গবেষণা প্ৰতিষ্ঠান, মহাখালী, ঢাকা এবং কেন্দ্রীয় গো প্রজননন ও দুগ্ধ খামার, সাভার, ঢাকায় অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময়সূচী প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েব সাইট (www.dls.gov.bd এবং job.dls.gov.bd) এ পাওয়া যাবে। ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের সময় লিখিত পরীক্ষার প্রবেশ পত্র সংগে আনতে হবে।
প্রাণিসম্পদ অধিদপ্তর (dls) ব্যবহারিক পরীক্ষার সময়সূচী ২০২৫
প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন ১টি এপিডেমিওলজি সেল ও ২৪টি কোয়ারেন্টাইন স্টেশনের জন্য অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের জন্য ১৮/০৩/২০২৩ খ্রিঃ তারিখ অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৫৮ জন প্রার্থীর ব্যবহারিক পরীক্ষা আগামি ২৮/০৫/২০২৩ তারিখ সকাল ৯.০০ ঘটিকা হতে ক্রমানুসারে শুরু হবে। উক্ত ব্যবহারিক পরীক্ষা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আইসিটি টাওয়ার, প্লট নং- ই-১৪/এক্স, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা- ১২০৭ কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
কম্পিউটার ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল ২৮/০৫/২০২৩ তারিখ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর নোটিশ বোর্ডে এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের job.dls.gov.bd এবং dls.gov.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কম্পিউটার ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২৯/০৫/২০২৩ তারিখ হতে পরিচালক, প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর, কৃষি খামার, সড়ক, ফার্মগেট, ঢাকায় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে নির্দিষ্ট সময়সূচী উল্লিখিত ওয়েব সাইটে প্রকাশ করা হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৫৮ জন প্রার্থীদের কম্পিউটার ব্যবহারিক পরীক্ষার জন্য নিম্নে রোল নম্বর প্রদত্ত হলো।
প্রাণিসম্পদ অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি ২০২৩
Campustimesbd.com Jobs and Education news update regularly.


