পরিবেশ অধিদপ্তরের গাড়ীচালক পদে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ । সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পরিবেশ অধিদপ্তরের গত ২৭ ডিসেম্বর ২০২২ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে গাড়ীচালক পদে গত ১৫ এপ্রিল ২০২৩ খ্রি. তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা আগামী ২৫ মে ২০২৩ খ্রি. তারিখ সকাল ০৯.৩০ ঘটিকায় পরিবেশ ভবন, ই/১৬, আগারগাঁও, শেরে বাংলানগর, ঢাকায় অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, প্রার্থীগণকে অবশ্যই লিখিত পরীক্ষার প্রবেশপত্র এবং একসেট সত্যায়িত ফটোকপিসহ মূল ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্র সাথে আনতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য টেলিটকের SMS এর মাধ্যমে জানানো হবে।
পরিবেশ অধিদপ্তর গাড়ী চালক পদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি ২০২৩

Campustimesbd.com Jobs and Education news update regularly.