বি এ এফ শাহীন কলেজ যশোরে নিম্নবর্ণিত পদে নিয়োগের উদ্দেশ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীদের অধ্যক্ষ, বিএএফ শাহীন কলেজ যশোর এর অনুকূলে অগ্রণী ব্যাংকের যে কোন শাখা হতে ক নং পদের জন্য ৬০০/-, খ ও গ নং পদের জন্য ৪০০/- টাকা এবং ঘ নং পদের জন্য ৩০০/- টাকা মূল্যের ব্যাংক ড্রাফ্ট (অফেরতযোগ্য), শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি রঙিন ছবি, মোবাইল নম্বর এবং জীবন বৃত্তান্তসহ স্বহস্তে লিখিত আবেদনপত্র বিজ্ঞপ্তি প্রকাশের ২০ দিনের মধ্যে অধ্যক্ষ, বিএএফ শাহীন কলেজ যশোর, বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, যশোর সেনানিবাস, যশোর-এর বরাবরে পৌঁছাতে হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
যশোর বি এ এফ শাহীন কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

নির্বাচনী পরীক্ষা : লিখিত, ক্লাস ডেমোনেস্ট্রশন/ব্যবহারিক ও মৌখিক এই তিন পর্যায়ে পরীক্ষা গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে। নির্বাচনী পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে। বিস্তারিত তথ্যের জন্য www.bafsj.edu.bd
শর্তাবলী : প্রার্থীকে উল্লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যেকোনো আবেদন বাতিল কিংবা নিয়োগ কার্যক্রম পরিবর্তন, সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
Campustimesbd.com Jobs and Education news update regularly.