চট্টগ্রাম, কুমিল্লা ও বরিশাল শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ডের রোববারের (১৪মে) এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উক্ত দিনের পরীক্ষা হবে কিনা শীগ্রই সিদ্ধান্ত জানাবে। এসএসসি/সমমান পরীক্ষা ২০২৩-এর আগমী ১৪/০৫/২০২৩ তারিখ রবিবারের পরীক্ষা স্থগিত প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’-এর কারণে চলমান এসএসসি/সমমান পরীক্ষা ২০২৩-এর চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন আগামী ১৪ মে ২০২৩ তারিখ রবিবার অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। অন্যান্য বোর্ডসমূহের উক্ত তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
এসএসসি পরীক্ষা স্থগিত ২০২৩
Campustimesbd.com Jobs and Education news update regularly.
