পায়রা বন্দর কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক ২২ ক্যাটাগরির ২৩ টি পদে কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ পরীক্ষা নিম্নোক্ত কেন্দ্র সমূহে বর্ণিত তারিখ, সময় ও আসন বিন্যাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। পায়রা বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট www.ppa.gov.bd অথবা টেলিটকের ওয়েবসাইট http://ppa.teletalk.com.bd থেকে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ।
পরীক্ষার হলে প্রবেশের পূর্বে প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ব্যতিরেকে কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না । পরীক্ষার হলে প্রবেশপত্রের একটি কপি ব্যতীত কোন ধরণের কাগজ, বই, মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ ও অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। প্রশ্নপত্র পাওয়ার পর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী কক্ষ ত্যাগ করতে পারবে না।
প্রবেশপত্র ডাউনলোড লিংকঃ http://ppa.teletalk.com.bd
পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ও কেন্দ্র তালিকা ২০২৩

Campustimesbd.com Jobs and Education news update regularly.