কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এর অধীন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার), বগুড়ার রাজস্ব খাতের (অস্থায়ী/স্থায়ী) পদসমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে নিম্নবর্ণিত শর্তে উল্লিখিত পদসমূহের বিপরীতে যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট হতে নিম্নলিখিত শর্তে অনলাইনে (http://nactar.teletalk.com.bd) ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন আহবান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। ইতোপূর্বে আবেদনকারীগণের নতুনভাবে আবেদন এর প্রয়োজনীয়তা নেই।
বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও নেকটার ওয়েবসাইট www.nactar.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা টেলিটকের জবপোর্টাল এর ফেইসবুক পেজ Teletalk এর মাধ্যমেও যোগাযোগ করা যাবে।
- প্রতিষ্ঠানঃ জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (nactar)
- পদের নামঃ বিভিন্ন পদ
- আবেদন শুরুঃ ২১ জুলাই ২০২৫
- আবেদনের লিংকঃ http://nactar.teletalk.com.bd
- আবেদনের শেষ তারিখঃ ৩১ আগস্ট ২০২৫
জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (nactar) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
অনলাইনে (Online) আবেদনের সময়সীমা ও পদ্ধতি নিম্নরূপঃ
আগ্রহী প্রার্থীগণ http://nactar.teletalk.com.bd/ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপঃ
- (ক) ২১/০৭/২০২৫ তারিখ সকাল ১০.০০ ঘটিকা থেকে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি জমাদান শুরু হবে।
- (খ) ৩১/০৮/২০২৫ তারিখ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে আবেদনপত্র জমাদান অবশ্যই শেষ করতে হবে।
- (গ) উক্ত সময় সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
- (ঘ) Online আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) Pixel, ( Jpg Format), File size maximum 60kb ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৩০০) Pixel, (Jpg Format), File size maximum 100kb এ স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
- (ঙ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
SMS পাঠানোর নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদানঃ
অনলাইন আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা প্রার্থী User ID, ছবি, এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পারেন।যদি Applicant’s copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি পিডিএফ কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
Applicant’s Copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থীকে নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ১নং ক্রমিকে বর্ণিত পদের জন্য ১০০/- (একশত) টাকা ও টেলিটকের সার্ভিস বাবদ ১২/- (বার) টাকাসহ মোট ১১২/- (একশত বার) টাকা এবং ২-৩ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য আবেদন ফি ৫০/- (পঞ্চাশ) টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬/- টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা (অফেরতযোগ্য) অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠি, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীরা আবেদন ফি ৫০/-(পঞ্চাশ) টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬/- টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা (অফেরতযোগ্য) অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। “বিশেষভাবে উল্লেখ্য যে, আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না ৷”
প্রবেশপত্র (Admit Card):
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://nactar.teletalk.com.bd/ ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS Read করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রঙ্গিন) করে নিবেন। প্রার্থী এই Admit Card টি লিখিত পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
Campustimesbd.com Jobs and Education news update regularly.
