নৈর্ব্যক্তিক [MCQ] পরীক্ষা কেন্দ্রের তালিকা। নির্বাচন কমিশন সচিবালয়ের হতে ২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ক্রমিক ১ হতে ১৫ এ উল্লিখিত কম্পিউটার অপারেটর, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ফিজিক্যাল ইন্সট্রাক্টর (পুরুষ ও মহিলা), উচ্চমান সহকারী, স্টোর কিপার, হিসাব সহকারী, চিকিৎসা সহকারী, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়ি চালক (হালকা), ডেসপাস রাইডার, রেস্ট হাউজ কেয়ারটেকার, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মী পদে নৈর্ব্যক্তিক (MCQ) পরীক্ষা নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী ৪নং কলামে বর্ণিত পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়োগ পরীক্ষার সময়সূচী ও প্রবেশপত্র ২০২৫






সম্পূর্ণ নোটিশ দেখুন PDF
বাংলাদেশ নির্বাচন কমিশন কর্মচারী নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠান। নির্বাচন কমিশন সচিবালয় হতে ২৭ জুলাই ২০২০ তারিখের স্মারকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ে কর্মচারী নিয়োগের লক্ষ্যে প্রার্থীদের লিখিত পরীক্ষা নিম্নলিখিত তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষার প্রবেশপত্র http://ecs.teletalk.com.bd এই ওয়োবসাইট হতে ডাউনলোড করা যাবে। সংশ্লিষ্ট প্রার্থী User ID এবং Password ব্যবহার করে প্রবেশপত্র Download পূর্বক রঙিন Print করে নিবেন। লিখিত পরীক্ষার প্রবেশপত্র লিখিত পরীক্ষার দিন এবং লিখিত পরীক্ষায় নির্বাচিত হলে ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই লিখিত পরীক্ষার জন্য জারিকৃত প্রবেশপত্র সাথে আনতে হবে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য ভিন্ন কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না। কারণ যাই হোক না কেন প্রবেশপত্র ব্যতিত কোন প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।
বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়োগ পরীক্ষার সময়সূচী ও প্রবেশপত্র ২০২৩

পরীক্ষার্থীকে স্ব-স্ব জাতীয় পরিচয়পত্রের মূলকপি অবশ্যই সাথে আনতে হবে। নির্ধারিত সময়ের অন্ততঃ ৩০ মিনিট পূর্বে আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা শুরুর পর কোন প্রার্থীকে হলে প্রবেশ করতে দেয়া হবে না। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোন পরীক্ষার্থী কক্ষ ত্যাগ করতে পারবে না। ব্যাগ, বইপত্র, মোবাইল ফোন, ঘড়ি ক্যালকুলেটর এবং ইলেক্ট্রনিক কার্ড/ডিডাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষায় অসুদপায় অবলম্বন ও অসদাচরণের কারণে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে বহিষ্কার করা হবে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্ৰহণ করা হবে; এবং পরীক্ষা সংক্রান্ত তথ্য ও ফলাফল নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে (www.ecs.gov.bd) পাওয়া যাবে।
বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়োগ নিয়োগ ২০২৩

Campustimesbd.com Jobs and Education news update regularly.