পোস্টমাস্টার জেনারেল, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা এর চাকরির মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ। পদের নামঃ পোস্টম্যন, প্যাকার, মেইল ক্যারিয়ার, অফিস সহায়ক ও পরিচ্ছন্নতা কর্মী (সুইপার)। মৌখিক পরীক্ষার তারিখঃ ১৬-০৫-২০২৩ তারিখ থেকে ৩১-০৫-২০২৩ তারিখ পর্যন্ত। পোস্টম্যান, প্যাকার, মেইল ক্যারিয়ার, অফিস সহায়ক এবং পরিচ্ছন্নতা কর্মী (সুইপার) পদের মৌখিক পরীক্ষার সময়-সূচি সংক্রান্ত। পোস্টমাস্টার জেনারেল, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা এর আওতাধীন শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে গত 06/05/2023 খ্রিঃ তারিখে অনুষ্ঠিত পোস্টম্যান, প্যাকার, মেইল ক্যারিয়ার, অফিস সহায়ক এবং পরিচ্ছন্নতা কর্মী (সুইপার) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি নিম্নরূপ।
পোস্টমাস্টার জেনারেল মেট্রোপলিটন সার্কেল ঢাকা মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৩
নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখকৃত শর্ত এবং প্রবেশপত্রে উল্লেখকৃত নির্দেশনা অনুযায়ী প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতাসহ অন্যান্য সকল যোগ্যতার মূল সনদ, নিজের ৩কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, নাগরিকত্ব সনদের মূল কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র মৌখিক পরীক্ষা বোর্ডের সম্মুখে প্রদর্শন করতে হবে এবং মূল সনদসমূহ সহ সকল কাগজ-পত্রের এক সেট ফটোকপি (সত্যায়িত) ও আবেদনের রঙিন প্রিন্ট কপি জমা দিতে হবে।
Campustimesbd.com Jobs and Education news update regularly.



