বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) এর রাজস্বখাতভূক্ত বিভিন্ন ক্যাটাগরির ১১টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে ২৯ এপ্রিল, ২০২৩ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ। উপর্যুক্ত বিষয়ে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) এর রাজস্বখাতভূক্ত বিভিন্ন ক্যাটাগরির ১১টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে প্রার্থীদের লিখিত পরীক্ষা ২৯ এপ্রিল, ২০২৩ তারিখ বেলা ১১:০০ ঘটিকা হতে দুপুর ১২:০০ ঘটিকা পর্যন্ত সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ, গজনবী রোড, কলেজ গেইট, মোহাম্মদপুর, ঢাকা- ১২০৭ এ অনুষ্ঠিত হয়।
উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীগণকে মৌখিক এবং ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষার জন্য নির্বাচন করা হলো। মৌখিক এবং ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষার সময়সূচী বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) এর ওয়েবসাইট (www.bsri.gov.bd) এ যথাসময়ে প্রকাশ করা হবে।
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৩

Campustimesbd.com Jobs and Education news update regularly.