স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রাজস্ব কাঠামোভুক্ত কার্যসহকারীর ৪০০টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে চূড়ান্ত ফলাফল। উল্লিখিত পদে নিয়োগের জন্য গৃহীত নিয়োগ পরীক্ষার ভিত্তিতে বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করে নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীদেরকে সাময়িকভাবে মনোনয়ন প্রদান করা হলো। রোল নম্বর(মেধাক্রম অনুযায়ী)-
প্রার্থী কর্তৃক আবেদন পত্রের সাথে প্রদত্ত সকল তথ্য, ডকুমেন্টস, সনদ ইত্যাদি বিজ্ঞাপনের শর্ত এবং আবেদন পত্রের প্রদত্ত অঙ্গীকার নামার ভিত্তিতে প্রার্থীকে এই শর্তে সাময়িকভাবে সুপারিশ করছে যে, নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীদের সকল তথ্য, ডকুমেন্টস, সনদ ইত্যাদি যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চুড়ান্ত নিয়োগ প্রদান করা হবে।
কার্যসহকারী পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২৩
সাময়িকভাবে সুপারিশকৃত প্রার্থিদের পরবর্তীকালে কোন যোগ্যতার বা কাগজপত্রাদির ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, সনদ পত্র জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য প্রদান করলে বা উল্লেখযোগ্য ভুলত্রুটি পরিলক্ষিত হলে উক্ত প্রার্থীর সাময়িক সুপারিশ বাতিল বলে গণ্য হবে। তাছাড়া ক্ষেত্র বিশেষে প্রার্থীকে ফৌজাদারী আইনে সোপর্দ করা যাবে। চাকরিতে নিয়োগের পর এরুপ কোনতথ্য প্রকাশ পেলে বা প্রমাণিত হলে তাকে চাকরি হতে অব্যাহতিসহ তার বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
Campustimesbd.com Jobs and Education news update regularly.
