পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য স্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর অনুকূলে জনতা ব্যাংক লিমিটেড-এর যে কোন শাখা হতে সকল পদের প্রার্থীদের ৬০০/- টাকার (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার নং, টাকার পরিমাণ ও তারিখ উল্লেখ করতে হবে। অধিকতর যোগ্যতা সম্পন্ন/ বিভাগীয় প্রার্থী/ পাবলিক বিশ্ববিদ্যালয়ে এতদসংশ্লিষ্ট অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক পদের অনুমোদন সাপেক্ষে কর্তৃপক্ষ বিজ্ঞাপিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করেন।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ ২০২৩
Campustimesbd.com Jobs and Education news update regularly.
