প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৩

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রাজস্বখাতে সৃজিত পিটিআইসমূহের ইন্সট্রাক্টর(সাধারণ) (৯ম গ্রেড) পদে নিয়োগ পরীক্ষার ফলাফল। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রাজস্বখাতে সৃজিত পিটিআইসমূহের “ইন্সট্রাক্টর (সাধারণ) (৯ম গ্রেড) পদে নিয়োগ পরীক্ষার ফলাফল। বিষয়ে উল্লিখিত পদে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক গৃহীত নিয়োগ পরীক্ষার ভিত্তিতে বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করে নিম্নে বর্ণিত রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদেরকে কর্ম কমিশন সাময়িকভাবে (provisionally) মনোনয়ন প্রদান করেছে।

 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৩

 

০২. প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সাথে প্রদত্ত সকল তথ্য, ডকুমেন্টস, সনদ ইত্যাদি বিজ্ঞাপনের শর্ত এবং আবেদনপত্রে প্রদত্ত অঙ্গীকারনামার ভিত্তিতে কর্ম কমিশন প্রার্থীকে এই শর্তে সাময়িকভাবে সুপারিশ করেছে যে, নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর সকল সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ প্রদান করবে।

০৩. সরকারী কর্ম কমিশন কর্তৃক সাময়িকভাবে সুপারিশকৃত প্রার্থীদের পরবর্তীকালে কোন যোগ্যতার বা কাগজপত্রাদির ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য প্রদান করলে বা কোন উল্লেখযোগ্য (substantive) ভুলত্রুটি পরিলক্ষিত হলে উক্ত প্রার্থীর সাময়িক সুপারিশ বাতিল বলে গণ্য হবে। তাছাড়া ক্ষেত্র বিশেষে প্রার্থীকে ফৌজদারি আইনে সোপর্দ করা যাবে। চাকুরিতে নিয়োগের পর এরূপ কোন তথ্য প্রকাশ পেলে বা প্রমাণিত হলে তাকে চাকুরি হতে বরখাস্ত করা ছাড়াও তার বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।

০৪. স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও যথাযথ এজেন্সি কর্তৃক নিয়োগের সুপারিশের পূর্ববর্তী জীবন-বৃত্তান্ত যাচাইয়ের পর নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সুপারিশকৃত প্রার্থীদের নিয়োগ প্রদান করবে।

০৫. প্রকাশিত ফলাফলে কোন উল্লেখযোগ্য (substantive) ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা কর্ম কমিশন সংরক্ষণ করে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ২য় ধাপের ফলাফল ২০২২

www dpe gov bd result 2026 pdf

primary exam result 2022 pdf download, www.dpe.gov.bd notice board 2022, dpe gov bd result pdf …