কার্গো হেল্পার/ট্রাফিক হেল্পার (ক্যাজুয়াল) পদের মৌখিক সাক্ষাৎকার সংক্রান্ত নোটিশ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিঃ-এ কার্গো হেল্পার/ট্রাফিক হেল্পার (ক্যাজুয়াল) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক সাক্ষাৎকার নিম্ন বর্ণিত তারিখ ও সময় অনুসারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিঃ এর প্রধান কার্যালয়, বলাকা ভবনের ৪র্থ তলায় মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে। উত্তীর্ণ প্রার্থীদের নিম্ন লিখিত ডকুমেন্টসসহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক মাস্ক পরিহিত অবস্থায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।
- ১. লিখিত পরীক্ষার এডমিট কার্ডের কালার প্রিন্ট (০২ কপি)।
- ২. টেলিটক প্রদত্ত এ্যাপ্লিকেন্ট কপি (কালার প্রিন্ট)।
- ৩. পাসপোর্ট সাইজের সত্যায়িত ০৪ কপি ছবি।
- ৪. জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদের মূলকপি এবং ০১ সেট সত্যায়িত ফটোকপি।
- ৫. মেয়র/চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের মূলকপি এবং ০১ সেট সত্যায়িত
ফটোকপি। - ৬. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিটের মূলকপি এবং ০১ সেট সত্যায়িত ফটোকপি
- ৭. নিয়োগ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী অধিক ভার উত্তোলনের কমপক্ষে ০১ (এক) বছরের অভিজ্ঞতার সনদপত্রের
মূলকপি এবং ০১ সেট সত্যায়িত ফটোকপি। - ৮. মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদেরকে বীর মুক্তিযোদ্ধার সমর্থনে সরকার কর্তৃক প্রদত্ত দলিলাদি (সনদপত্র, গেজেট, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের MIS/অনলাইন কপি) এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান ও সন্তানের সন্তানদের ওয়ারিশান সনদপত্র।
- ৯. অন্যান্য আনুষঙ্গিক ডকুমেন্টস (যদি থাকে) এর মূলকপি এবং ০১ সেট সত্যায়িত ফটোকপি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কার্গো হেল্পার/ট্রাফিক হেল্পার মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৩




Campustimesbd.com Jobs and Education news update regularly.