৪র্থ গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত শিক্ষক নিবন্ধনধারী কর্তৃক সনদ দাখিল বিজ্ঞপ্তি ২০২৩

৪র্থ গণবিজ্ঞপ্তির আওতায় বিভিন্ন পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১ম থেকে ৫ম শিক্ষক নিবন্ধনধারী প্রার্থীগণ কর্তৃক সনদ দাখিল। এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এনটিআরসিএ কর্তৃক গত ২১ ডিসেম্বর, ২০২২ খ্রিঃ তারিখে প্রকাশিত ৪র্থ গণবিজ্ঞপ্তির আওতায় ১ম থেকে ৫ম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ যে সকল প্রার্থী বিভিন্ন পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন তাদের নিবন্ধন পরীক্ষার সনদ এবং নিবন্ধন পরীক্ষায় আবেদনের সময় দাখিলকৃত সকল শিক্ষাগত যোগ্যতার সনদসমূহ যাচাই করা প্রয়োজন। বর্ণিত অবস্থায় উল্লিখিত
সনদের সত্যায়িত অনুলিপি আবশ্যিকভাবে আগামী ৩০.০৩.২০২৩ খ্রিঃ তারিখের মধ্যে নিম্নবর্ণিত ছক অনুযায়ী প্রয়োজনীয় তথ্যসহ সরাসরি এনটিআরসিএ’র কার্যালয়ে জমা প্রদানের জন্য অনুরোধ করা হলো।

 

৪র্থ গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত শিক্ষক নিবন্ধনধারী কর্তৃক সনদ দাখিল বিজ্ঞপ্তি ২০২৩

নির্ধারিত তারিখের মধ্যে শিক্ষক নিবন্ধনের সনদসহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি ও ছকে চাহিদাকৃত তথ্য প্রেরণে ব্যর্থ হলে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না।

 

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

17th NTRCA Result 2023 - ntrca.gov.bd

18th NTRCA College Level Result 2025 PDF Download – কলেজ পর্যায়ের ফলাফল

18th NTRCA College Level Result 2024 has been published. It is with this informed for …