বন সংরক্ষকের কার্যালয়, কোস্টাল সার্কেল, বরিশালের নিয়োগ বিজ্ঞপ্তি নং-০১/২০২২ খ্রিঃ 08/06/2012 খ্রিঃ মূলে বন অধিদপ্তরের আওতায় বরিশাল বিভাগে ফরেস্ট গার্ড (বন প্রহরী) ও বিজ্ঞপ্তি নং-02/2012 খ্রিঃ তারিখ-১০/১১/২০২২ খ্রিঃ মূলে অফিস সহায়ক পদে সরাসরি নিয়োগের কোটা পদ্ধতি অনুসরণপূর্বক নিয়োগের জন্য সুপারিশকৃত প্রার্থিদের মেধাভিত্তিক চূড়ান্ত ফলাফল। ফরেস্ট গার্ড পদে সরাসরি নিয়োগের জন্য মেধাক্রমানুসারে সুপারিশকৃত প্রার্থিদের নাম, পিতার নাম ও রোল নম্বর।
বরিশাল বন অধিদপ্তর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২৩


বন অধিদপ্তরের বরিশাল বিভাগে ফরেস্ট গার্ড এবং অফিস সহায়ক পদে জনবল নিয়োগের জন্য অদ্য ০৩/০৩/২০২৩খ্রিঃ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা। বন অধিদপ্তরের বরিশাল বিভাগে ফরেস্ট গার্ড এবং অফিস সহায়ক পদে জনবল নিয়োগের ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচী। পরীক্ষার তারিখঃ ১৫ ও ১৬ মার্চ ২০২৩
মৌখিক পরীক্ষাঃ ১৫ ও ১৬ মার্চ ২০২৩
বরিশাল বন অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৩
ফরেস্ট গার্ড পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১৫ মার্চ ২০২৩ খ্রিঃ তারিখ সকাল ০৯.০০ ঘটিকায় এবং অফিস সহায়ক পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১৬ মার্চ ২০২৩ খ্রিঃ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় বন সংরক্ষকের কার্যালয়, কাশিপুর, বরিশালে অনুষ্ঠিত হবে। যথাসময়ে সকল প্রার্থীকে বর্ণিত স্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
মৌখিক পরীক্ষার সময় নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল কাগজপত্র/সনদের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। মৌখিক পরীক্ষার চুড়ান্ত ফলাফল বন অধিদপ্তরের ওয়েবসাইট
www.bforest.gov.bd তে প্রকাশ করা হবে এবং অত্র দপ্তরের নোটিশ বোর্ড হতে জানা যাবে।
Campustimesbd.com Jobs and Education news update regularly.
