মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের ২৭/০৪/২০২২ তারিখের স্মারকে জারীকৃত জনবল নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে ২০তম গ্রেডের ‘অফিস সহায়ক’ ১৪ (চৌদ্দ) টি শূন্য পদে প্রাপ্ত আবেদনপত্রসমূহ প্রাথমিক যাচাই-বাছাই শেষে বৈধ আবেদনকারীদের দেয়া ঠিকানায় আগামী ১৪/০৩/২০২৩ খ্রি. তারিখ রোজ মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে অনুষ্ঠেয় লিখিত পরীক্ষার প্রবেশ পত্র ইতোমধ্যে ডাকযোগে প্রেরণ করা হয়েছে।
কোন বৈধ প্রার্থী লিখিত পরীক্ষার প্রবেশ পত্র না পেলে পরীক্ষার তারিখের পূর্বে অফিস চলাকালীন সময়ে এ অফিসে যোগাযোগ করে প্রবেশ পত্র সংগ্রহ করতে পারবেন। উল্লেখ্য যে, লিখিত ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য এ দপ্তরের ওয়েবসাইটে (www.flid.gov.bd) পাওয়া যাবে ।
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের পরীক্ষার তথ্যঃ
- পরীক্ষার তারিখঃ ১৪/০৩/২০২৩ খ্রি.
- এডমিট কার্ডঃ ডাকযোগে প্রেরণ করা হয়েছে
- কেন্দ্র তালিকাঃ রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের নিয়োগ পরীক্ষার সময়সূচি ২০২৩
Campustimesbd.com Jobs and Education news update regularly.
